1. live@www.newsbanglatv.com : www.fnnews24.com www.fnnews24.com : -
  2. info@www.newsbanglatv.com : নিউজ বাংলা টিভি :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মহিলাদের মারামারিতে দুপক্ষের পাল্টা পাল্টি অভিযোগ,ধর্ষণ চেষ্টার অভিযোগ মিথ্যা ও সাজানো দাবী অভিযুক্ত জামানের। মুক্তি পেলেন দল-মত নির্বিশেষে নারায়ণগঞ্জের সবার মেয়র উঠা সেলিনা হায়াৎ আইভী ঋণ খেলাপী মামলায় গ্রেফতার সাকিল টেলিকমের মালিক মোফাজ্জল আগেভাগে প্রার্থী ঘোষণা সোনারগাঁ উপজেলা জামায়াতের ১০ টাকা চাঁদা না দেওয়ায় জীবন নিল চাঁদাবাজ সোনারগাঁয়ে নিষিদ্ধ আওয়ামীলীগের ফেরার চেষ্টা! ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ বিএনপির মধ্যে লুকিয়ে থাকা মুনাফিক ও আ’লীগের দালালদের চিহ্নিত করতে হবে। —–এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী স্বৈরাচার হাসিনাসহ ৪০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা বিনোদন জগতে নতুন মাত্রা

আগেভাগে প্রার্থী ঘোষণা সোনারগাঁ উপজেলা জামায়াতের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৫০ বার পড়া হয়েছে

উপজেলা জামায়াতের প্রার্থী ড. আসগার আলী

নিউজ বাংলা :

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ড. আসগার আলী মাস্টারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তিনি উপজেলা জামায়াতের সাবেক আমির ছিলেন।

রোববার (২৪ মে) নারায়ণগঞ্জের জেলা জামায়াতের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

দলীয় সূত্র জানিয়েছে, আগেভাগে প্রার্থী ঘোষণা করার ফলে তাকে বিজয়ী করতে ঘরে ঘরে জনমত গঠনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কার্যক্রম আরও জোরদার হবে। এছাড়া ড. আসগার আলীর দীর্ঘদিন শিক্ষক পেশায় থাকায় স্থানীয়ভাবে তার একটি জনমত রয়েছে।

জানা যায়, ড. আসগার আলী মাস্টার ২৭ বছর দবির উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন। ভালো ও মডেল শিক্ষকতার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে “সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক” সম্মাননায় ভূষিত করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ থেকে মাস্টার্সে প্রথম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও যুক্তরাষ্ট্র থেকে ডক্টরেট ডিগ্রি (পিএইচডি) অর্জন করেন।

বর্তমানে ইনসানিয়াত ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষকতা করছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজীবন সিনেট সদস্য। ড. আসগার আলী বহু মসজিদ, মাদরাসা, স্কুল-কলেজ ও এতিমখানা প্রতিষ্ঠা এবং পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ড. আসগার আলী বর্তমানে মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের স্থায়ী বাসিন্দা ও ভোটার। তার হাবিবপুরে নিজের পাঁচতলা একটি বাসা রয়েছে। এছাড়া সাদিপুর ইউনিয়নের নানাখীতে একটি বাড়ি রয়েছে তার। ড. আসগার আলীর একমাত্র ছেলে ইসলামী ছাত্রশিবিরের সোনারগাঁও উপজেলার সাবেক নেতা মো. ইয়াইহিয়াহ। তিনি বর্তমানে আমেরিকার স্থায়ী বাসিন্দা ও ব্যবসায়ী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট